লুডু খেলার নিয়ম
বাংলাদেশে অনেকে সাপলুডুকেও লুডু বলে। এখানে চার গুটির লুডুর নিয়ম দেওয়া আছে।
এই গেমে নিচের নিয়মে খেলা হয়।
- ছক্কা উঠলে একটা গুটি নিজের ঘর থেকে বের করো। ছক্কা উঠলে আরেকবার দানও পাবে।
- পরপর তিন ছক্কা উঠলে দান বাতিল।
- যত উঠবে, একটা গুটি তত ঘর চালো। গুটিকে মাঝখানের পাকার ঘরে ঢোকাতে ঠিক যত ঘর বাকি, ততই উঠতে হবে।
- প্রতিপক্ষের গুটির ঘরে পড়লে সেটা কাটা পড়বে, নিজের ঘরে ফিরে যাবে, আর তুমি আরেকবার দান পাবে। শুরুর ঘর আর তারা-চিহ্নিত ঘর নিরাপদ।
- যে সবার আগে চারটা গুটিই পাকাতে পারে, সে জেতে।
- তোমার সব গুটি নিজের ঘরে আটকে থাকলে ছক্কা বেশি ওঠে, তাই কাউকে বেশিক্ষণ বসে থাকতে হয় না।